shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০১৯, ১৬:৪৮

খুলনায় বিলিয়ান হোসেন (৪৫) নামের এক বেসামরিক সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নগরীর শিরোমনি এলাকায় ট্রাক চাপায় তিনি নিহত হন। বিলিয়ান খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ বেসামরিক সদস্য (বিদ্যুতের লাইন ম্যান) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাদারিপুর জেলার দক্ষিণ রমজানপুরে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিলিয়ান সকালে প্রাতঃভ্রমণ কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (খুলনা-মেট্রো ট-১১-১১৮৫) তাকে চাপা দেয়। এতে ছিটকে গিয়ে ঘটনাস্থানেই তিনি মারা যান। ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করে ও চালক জহির খানকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।