shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০২৩, ১১:৪৩

.
.

সিলেটের ভোলাগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠায়।  

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাস ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।