shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সাজেক থেকে ফেরার পথে ৩ নেত্রী ‘নিখোঁজ’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫

.

খাগড়াছড়িতে সাজেক থেকে ফেরার পথে ৩ নেত্রী নিখোঁজ হয়েছেন।

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর কেন্দ্রীয় সদস্য তারা।

তারা হলেন - ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর আহ্বায়ক এ্যান্টি চাকমা, সদস্য কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে কে বা কারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ওই দিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবি জানান।  

বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য নব্য মুখোশবাহিনীকে দায়ী করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

তিন নারী নেত্রীকে তুলে নেওয়ার বিষয়ে দীঘিনালা থানার ওসি মো. আলী জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।