shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ১৮:২০

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আজহারুল আলম, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, খামার ব্যবস্থাপক মাকসুদ আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লা আল মাহমুদ। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, ইত্তেফাকের মাহবুবুর রহমান মিয়াজী, ভোরের কাগজের মো. আবদুল জলিল রিপন, আলোকিত বাংলাদেশের আবু বকর সুজন, ডাক প্রতিদিনের আকতারুজ্জামান মজুমদার, আমাদের কুমিল্লার আবদুল মান্নান প্রমুখ। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী সাত দিনের কর্মসুচি ঘোষণা করেন মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।