shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কুমিল্লায় গাড়ির চাপায় নিহত ২ যুবক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ১৮:২৪

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ঢাকা-চট্রগ্রাম মহাসগকের আমানগন্ডা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় জুবায়ের (২০) ও শিমুল দাস (১৯) নামে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত শিমুল দাসের বাড়ি ফেনী জেলার শর্শদি এবং জুবায়েরের বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায়। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, উপজেলার আমানগন্ডা এলাকায় মহাসড়কের কুমিল্লা অংশে একটি অজ্ঞাত গাড়ি চৌদ্দগ্রাম বাজার থেকে উপজেলার মিয়াবাজার যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে চাপাঁ দিয়ে দ্রত চলে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল দাসের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। নিহতরা আরএফএল’এর বিক্রয় প্রতিনিধি ছিল বলে জানা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।