স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৩, ২১:১৭
বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে আয়োজিত পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার (১০ই নভেম্বর) বিকেলে তিন দিনব্যাপী ৯ম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অংশ নেন সেনাপ্রধান।
সেনাবাহিনী প্রধান ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এসময় সেনা প্রধান তার বক্তব্যে, ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ ছাড়া বর্তমান ক্যাডেটদেরকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার নির্দেশনা প্রদান করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, কলেজের প্রাক্তণ ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com