shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

তাজরিন ট্র্যাজেডির ১১ বছর, নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ নভেম্বর ২০২৩, ২০:২০

.

সাভারে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুনে শতাধিক শ্রমিক পুড়ে মারা যাওয়ার ১১তম বার্ষিকী আজ। 

২০১২ সালের ২৪ নভেম্বর এই অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহত হন। সেদিনের এ ঘটনায় নিহতদের পরিবার আজও শোকাভিভূত। আহতদের অনেকেই এখন মানবেতর দিন পার করছেন। আহত হন শতাধিক শ্রমিক। তখন থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি ও হতাহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের প্রধান ফটকের সামনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন নিহতদের স্বজন উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্জলন শেষে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, সাভার- আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।