shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ঝালকাঠিতে মাহিন্দ্রে বাসের ধাক্কা, নিহত ৩

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:১৪

.

ঝালকাঠির নলছিটি উপজেলায় যাত্রীবাহী বাস একটি মাহিন্দ্রতে ধাক্কা দিলে (থ্রি হুইলার) তিন যাত্রী নিহত হয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. জসিম ও মো. আরিফ। তাদের বাড়ি নলছিটি উপজেলার তালতলা গ্রামে। নিহত নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাহিন্দ্রের যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে একটি মাহিন্দ্র আট জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা যাচ্ছিল। বাসটি দপদপিয়ায় জিরোপয়েন্ট এলাকায় এসে মাহিন্দ্রে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রের দুই জন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যায়।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।