shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

শুক্রবার বিদ্যুৎহীন থাকবে দুই জেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৫১

.

অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. শাহাজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ ছাড়া এদিন রাতে কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবির জিএমডি রংপুরের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের ওপর অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওপিজিডব্লিউ মেরামত, পরিবর্তন ও সংরক্ষণ কাজের সময় উল্লিখিত সঞ্চালন লাইন দুটি শাটডাউন থাকবে। এ জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব গ্রাহক উল্লিখিত সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবেন।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের ওপিজিডব্লিউ লাইন মেরামতের কারণে আগামী শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।