shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে ২০০ পিস পেন্সিডিল, ৯৭ পিস ইয়াবাসহ আটক-১

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুলাই ২০১৯, ১৮:১৭

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের এক বিশেষ অভিযানে আব্দুল বারিক রনি (২২) নামে এক যুবককে ২০০ পিস ফেন্সিডিল ও ৯৭ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সে উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের মৃত তিতু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে,ও তার সংগীয় ফোর্স নিয়ে বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রাম এলাকা হতে আবদুল জলিল বারিক রনিকে ২০০পিস পেন্সিডিল ও ৯৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে মাদক কারবারি রনির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাছির উদ্দীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়। এঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।