shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০১৯, ১২:০৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শিবরামপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে গেলে দুই শ্রমিক নিহত এবং পাঁচ শ্রমিক আহত হন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল আলম দুলাল জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামালসহ একটি ট্রাক ওই স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে পড়েছিল। পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তিনি বলেন, গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ কানাইপুর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।