shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

মেহেরপুরে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩৯

.

মেহেরপুরে গ্রামের মাঠ থেকে মিজানুর রহমান মিলন নামে প্রবাসফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়রি) সকালে মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের একটি মাঠ থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান দিঘিরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মিজানুরের বাবা নজরুল ইসলাম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। মাস দুয়েক হলো দেশে ফেরত আসেন। দেশে এসে তার পাঠানো টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ হয়। পরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। মিলনের সঙ্গে যোগাযোগ করে না।

নজরুল ইসলাম বলেন, ‘আজ ভোরে মিলন বাড়ি থেকে বের হয়। মিলনের খোঁজ না পেয়ে সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় কৃষকেরা মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর কিভাবে মিলন মারা গেছে তার প্রকৃত কারণ জানা যাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।