shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০১৯, ১২:২৬

কুষ্টিয়ায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ও পুলিশের সঙ্গে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হড়রা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এদিকে পুলিশের দাবি, নিহত রফিকুল ইসলাম (৪০) একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে তাদের কাছে খবর আসে সদরের হড়রা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। তিনি জানান, প্রায় আধঘণ্টা চলা ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারিরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানতে পারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি চিহ্নিত ব্যক্তি মাদক কারবারি রফিকুল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি অস্ত্র ও ৫টি মাদক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।