shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২৪, ২০:১৯

.

প্রবাসী সহায়তা ডেস্কের প্রচার-প্রসারে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের খুলশীতে রেঞ্জ কার্যালয়ে বিভাগের ১১টি জেলার প্রবাসীদের জন্য সদ্য চালু হওয়া "প্রবাসী সহায়তা ডেস্ক" নিয়ে মতবিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান।

ডিআইজি বলেন, দেশে থাকা প্রবাসী পরিবারের সদস্যদের সব ধরনের পুলিশি সেবা ও  দ্রুত আইনি সহায়তায় এ ডেস্ক চালু করা হয়েছে, যাতে দেশের বাইরে প্রবাসীরা নিশ্চিন্ত থাকতে পারেন। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া গেলে এ উদ্যোগের সফলতা আসবে।

সভায় জানানো হয়, প্রবাসে বসেই বাংলাদেশিরা ডেস্কের হটলাইন +৮৮০১৩২০-১০৭৩১১ নাম্বারে সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম অ্যাপে ডেস্কের সঙ্গে যোগাযাগ করে সহায়তা পেতে পারেন। ডেস্ক ২৪ ঘণ্টা সক্রিয়, এ ডেস্ক চট্টগ্রাম বিভাগের ১১ জেলা পুলিশের সঙ্গে প্রবাসী সমন্বয় করে প্রবাসীদের সমস্যা নিরসন ও আইনি সহায়তা নিশ্চিত করবে।

সভায় প্রবাসী সাংবাদিকরা সহায়তা ডেস্কের উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে সবধরনের সহযেগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারকে সম্মানিত করেন রেঞ্জ ডিআইজি। ডেস্ক চালুর উদ্যোগের কৃতজ্ঞতায় ডিআইজি নুরেআলম মিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিকরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলা প্রেসক্লাবের সভাপতি আহমাদুল কবির, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের  সভাপতি মো, রাসেল আহমেদ, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি (সংযুক্ত আরব আমিরাত), আনোয়ার হোসেন মামুন (কাতার) মতিউর রহমান মুন্না (গ্রিস), বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত সাংগঠনিক সম্পাদক, সাদেক রিপন  (কুয়েত), মিসবাহ আহমেদ (বাহরাইন), মোহাম্মদ আলী (মালয়েশিয়া), বাংলাদেশ কমিউনিটি সংগঠক কাজী এনামুল হক (যুক্তরাষ্ট্র) ও আবু নছর রিয়াদ (ওমান)। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।