স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯
দিনাজপুর চিরিরবন্দরে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুত গতির বিআরটিসির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com