shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কালকিনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০১৯, ২০:১৯

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কালকিনি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশ নেয়া ছাত্রলীগ নেতারা বলেন তৃণমূলে ত্যাগী, পরিশ্রমী ছাত্রদের কমিটিতে মূল্যয়ন না করা হলে বড় ধরনের আন্দোলন গড়ে তুলা হবে। তারা আরও বলেন কোন ভাই কমিটি বা পকেট কমিটি মানিনা মানবো না। “সালিশ মানি, তালগাছ আমার” এই প্রবাদ বাক্যের আদলে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলন হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি। উপজেলা তৃর্ণমূল আওয়ামী লাগ নেত্রীবৃন্দ ও স্থানীয় এমপির মধ্যে মত ঐক্যের কারণে ঝুলে আছে এই কমিটি। গত ৬ জুলাই ২০১৯ইং কালকিনি উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৃণমূল আওয়ামী লীগের নেতাদের সাথে স্থানীয় এমপির সাথে ঐক্যমতে পৌঁছাতে না পারায় কমিটি ঘোষণা দিতে পারেনি। অবশেষে সিন্ধন্ত হয় সাবজেক্ট কমিটি গঠন করে তিন দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিবে বলে জানিয়েছিল মাদারীপুর জেলা ছাত্রলীগের নেত্রীবৃন্দ। তিনদিনে থেকে তেরদিন অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিতে পারেনি জেলা ছাত্রলীগ। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবী যারা রাজপথে সরকার বিরোধীদের বিরুদ্ধে হামলা মামলা খেয়ে টিকে আছে সেই সব তৃণমূল ত্যাগী ছাত্রদের নেতৃত্বস্থানীয় পদে দেয়া হোক। স্থানীয় এক আওয়ামী লীগের নেতা বলেন, একাদশ জাতীয় নির্বাচনে জনপ্রিয় বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়াদ আবুল হোসেন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাকিলিনির তৃর্ণমূলের জনপ্রিয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মধ্যে নমিনেশন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান গোলাপকে মনোনয়ন দিয়ে পাঠান। যা ছিল কালকিনির জনগনের জন্য একেবারেই অপ্রত্যাশিত। তারপরেও স্থানীয় আওয়ামী লীগ নেত্রীর সিন্ধান্তকে সম্মান দেখীয়ে নৌকার পক্ষে এক হয়ে কাজ করায় নৌকা বিপুল ভোটে বিজয় লাভ করে। ৬ জুলাই সম্মেলনে প্রধান অতিথির ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। কালকিনি উপজেলায় ছাত্রলীগের এই সম্মেলন স্বরণকালের সেরা সফল সম্মেলন অনুষ্ঠিত হয় বলে স্থানীয় নেতাদের মন্তব্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।