shopner bd
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
×

জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ মার্চ ২০২৪, ১১:২৩

.

ভারত মহাসাগরে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে অবস্থানরত চার সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে জাহাজে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। যাদের সবার হাতেই ভারি অস্ত্র রয়েছে। তাদের জাহাজের ওপরের অংশে দেখা গেছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এমভি আবদুল্লাহর হাইজ্যাক হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রল এয়ারক্র্যাফট এলআরএমপি পি-৮১ মোতায়েন করে। পরে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। যুদ্ধজাহাজটি বৃহস্পতিবার জিম্মি জাহাজটিকে নজরদারি করতে শুরু করে।

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করার পর জাহাজের নাবিকদের অবস্থা নিশ্চিত করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে এলআরএমপি। তবে জাহাজ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মোতায়েন করা যুদ্ধজাহাজটি বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ছিনতাই হওয়া জাহাজটির কাছাকাছি ভেড়ে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজের ক্রুদের (বাংলাদেশি নাগরিক) নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাজটি সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এর কাছাকাছি অবস্থানে ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।