shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জুলাই ২০১৯, ১৬:৪৪

দিনাজপুর শহরে ট্রাক্টরের (ট্রলি) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপেল ইসলাম (২৮) নামে একজন মোটরসাইকেল মেকার নিহত হয়েছেন। নিহত আপেল জেলার বিরল উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা। তিনি সড়ক ও জনপথ অধিদফতরের সামনের একটি দোকানে কর্মরত ছিলেন। রবিবার (২১ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর শহরের মিশন রোডে সার্কিট হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, আপেল দোকানে কাস্টমারের মোটরসাইকেল ঠিক করার পর চালিয়ে টেস্ট করছিল। এসময় সামনের দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।