shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কুমিল্লায় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিনজনকে গণপিটুনি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জুলাই ২০১৯, ২২:০৩

কুমিল্লায় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিনজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ধুতিয়া দিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে আহতরা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলা এবং দুইজন পুরুষ। মহিলার বয়স আনুমানিক ৫০ এবং দুই পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর হবে। ছেলেধরা সন্দেহে বিষয় সাংবাদিকদের আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, রবিবার সকালে ওই তিন ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলী স্কুলের সামনে আসেন। পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ছেলেধরা সন্দেহে মহিলাসহ ওই তিন বয়স্ক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে এবং গণপিটুনি দেয়। দ্রত পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। কুমিল্লা ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণপিটুনি কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এস আই তপন কুমার বাকসী জানান, ধুতিয়া দিঘীর পাড় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে থানায় নেয়া হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।