shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বকশীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুলাই ২০১৯, ১৩:৫৪

বকশীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিপন মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই এস আইসহ চারজন আহত হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার ডুমুরতলা গারো পাহাড় এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ভোররাতে মাদকদ্রব্য উদ্ধারের জন্য বকশীগঞ্জের গারো পাহাড়ের ডুমুরতলা গ্রামে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শিপনের নেতৃত্বে কয়েকজন লোক পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শিপন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১টি মোটর সাইকেল ও ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করে।এ ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশের এস আই আব্দুল আজিজ, এস আই রাজু, কনস্টেবল মিজানুর রহমান ও কনস্টেবল নকরেট আহত হন। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী শিপন মিয়ার বাড়ি প্রতিবেশি শেরপুর জেলার মুন্সিরচর গ্রামে। তার বাবার নাম জামাল উদ্দিন। শিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।