‘হাসি’ সংগঠনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধ ঠান্ডা পানির মেশিন স্থাপন

‘হাসি’ সংগঠনের উদ্যোগে চট্টগ্রামস্থ কোতোয়ালী থানা প্রাঙ্গনে পিপাসার্থ পথচারীদের পানি পানের সুবিধার্থে একটি অত্যাধুনিক পানি বিশুদ্ধতা করন প্রযুক্তি সহ সয়ংক্রিয় ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হয়।
সৌদি প্রবাসী মানবাধিকার কর্মী মোছলেহ উদ্দিন মুন্না’র সার্বিক সহযোগিতায় উক্ত মহৎ স্থাপনাটি উদ্ধোধন করেন কোতোয়ালী থানার অফিসার ইন-ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন, পিপিএম।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক জনাব আবদুল মান্নান, সাবেক ছাত্র নেতা বাবু পুলক খাস্তগীর, বাংলাপোস্ট বিডি এর বিশিষ্ঠ সাংবাদিক জনাব আলি হোসেন, সংগঠক জনাব ইসমাইল আজাদ, সংগঠনের সাধারন সম্পাদক জনাব মোঃ সাহনেওয়াজ, সংগঠনের অন্যতম সদস্য জনাব মহিউদ্দিন।
এছাড়া ও উপস্থিত ছিলেন- সংগঠনের অন্যান্য সদস্য মোরশেদ, আইয়ুব, মহিউদ্দিন জনি, রনি, হিমেল, লিটন, মহিউদ্দিন সুমন,নুরুদ্দিন শাওন প্রমুখ।
মোছলেহ উদ্দিন মুন্না বলেন, যার অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি এতো সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে তিনি হলেন হলেন- হাসির অন্যতম সদস্য মো. মহিউদ্দিন, যার অক্লান্ত পরিশ্রম ছাড়া হয়তো এই মহৎ কাজটি সম্পন্ন করা সম্ভব ছিলো না। এছাড়া ও মো. মোরশেদ, মো. আইউবসহ হাসির সকল সদস্যদের উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করতে নানা সহযোগীতা করে গেছেন। সকলের প্রতি হাসি চির কৃতজ্ঞ। তারা ভবিষ্যতে ও হাসি’র পাশে থেকে পথ চলা সুগম করবেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।