চট্টগ্রাম পুলিশের সদর দপ্তরে আগুন
চট্টগ্রাম নগর পুলিশের সদর দপ্তরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সোয়া ১১টার দিকে লাল দীঘি পাড়ে নগর পুলিশের সদরদপ্তরে গোয়েন্দা কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।“খবর পেয়েই আমাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন।”
কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সদস্যরা। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।