shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কাশিয়ানীতে বাস উল্টে নিহত ৪

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০১৯, ১৩:৪৭

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে ৪ বাসযাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হ‌য়ে‌ছেন। সোমবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার ভা‌টিয়াপাড়া মো‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে। পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে কা‌শিয়ানী হাসপাতা‌লে পাঠি‌য়ে‌ছে। কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, গোপালগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা কা‌শিয়ানী উপ‌জেলার ব্যাসপুরগামী এক‌টি লোকাল বাস ভা‌টিয়াপাড়া মো‌ড়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থ‌লে ৩ বাসযাত্রী নিহত হন এবং অন্তত ২৬ যাত্রী আহত হন। আহত‌দের উদ্ধার ক‌রে কা‌শিয়ানী হাসপাতা‌লে পাঠানো হয়। সেখা‌নে অপর এক যাত্রী মারা যান। আহত‌দের ম‌ধ্যে গুরুতর আহত ১৫ যাত্রী‌কে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে ও ১০ জন‌কে স্থানীয়ভাবে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। প্রত্যক্ষদর্শীরা জা‌নি‌য়ে‌ছে, বাস‌টি দ্রুতগ‌তি‌তে ভা‌টিয়াপাড়া মোড় ঘোরার সময় রাস্তার ওপর উল্টে যায়। এতে বা‌সের নি‌চে চাপা প‌ড়ে ঘটনাস্থ‌লে তিনজন নিহত হন। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠায়। বা‌সে থাকা যাত্রীরা জা‌নি‌য়ে‌ছেন, বাস‌টি বি‌ভিন্ন স্ট্যা‌ন্ডে সময়ক্ষেপণ ক‌রে। এতে তার নি‌র্দিষ্ট সময় ক‌মে যাওয়ায় বাস‌টি দ্রুতগ‌তিতে চালা‌চ্ছি‌লেন চালক। প‌রে দ্রুতগ‌তি‌তে মোড় ঘোরার সময় বাস‌টি সড়‌কের ওপর উল্টে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।