shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কুমিল্লায় ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুলাই ২০১৯, ১৭:৫৭

‘গুজবে বিভ্রান্ত হয়ে সন্দেহ জনক ভাবে কাউকে গণপিটুনি দেওয়া আইনত অপরাধ’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মু.শফিকুল আলম হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রশান্ত পাল। বিশেষ অতিথি ছিলেন- সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ পিপিএম, ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আজিজ হক। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোছলেহ উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল হক, কলেজ শাখার ইনচার্জ ইউনুস মিয়া, প্রতিষ্ঠানের শিক্ষক মিয়া মোহাম্মদ নাসিম, মাওলানা মোছলেহ উদ্দিন, আবদুল হক মজুমদারসহ আরো অনেকে। সভা শেষে ছাত্রদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।