shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ২৭

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জুলাই ২০১৯, ১১:৫৮

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর থানা থেকে ৮, কলারোয়া থেকে ২, কালিগঞ্জ থেকে ২, শ্যামনগর থেকে ৩, আশাশুনি থেকে ৭, দেবহাটা থেকে ৪ ও পাটকেলঘাটা থেকে ১ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১২০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।