shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জুলাই ২০১৯, ১২:৩৭

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে। নিহত তিনজন হলেন- ঝিনাইদহের মহেশপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, গরুবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে ট্রাকটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ট্রাকে থাকা তিন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ছয়টিও গরু মারা যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকসহ হতাহতদের উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।