টেকনাফে পৃথক ঘটনায় নিহত ৪
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। পৃথক ঘটনায় নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
শনিবার ভোর ও শুক্রবার রাতে পৃথক এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ ঘটনা দুটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘শনিবারভোর ৪টার দিকে টেকনাফের নুরুল্লাগুনা নামক পাহাড়ে এক দল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর গুলি চালায় ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ৩ জন নিহত হন।’
পৃথক ঘটনায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীর নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।