shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ আগস্ট ২০১৯, ১৪:৫৪

কুমিল্লার লালমাই উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। রবিবার দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার বাগমারা এলাকার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাদের লাশ হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঢাকা থেকে লাকসামগামী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন নিহত হন। হতাহতরা অটোরিকশার যাত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।