shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ভোলায় বাসর ঘর থেকে বরের লাশ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০১৯, ১৪:০৪

ভোলায় মঙ্গলবার সকালে বাসর ঘর থেকে বরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বর মো. মনির (২৬) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। ভোলা থানার ওসি ছগির মিয়া জানান, খবর পেয়ে আমরা বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা এখনি বলা যাচ্ছে না। ভোলা থানার নারী পুলিশ মনিরের নববধূকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বিষয়টি তদন্তাধীন। এলাকাবাসী জানান, মনিরের সঙ্গে শুক্রবার (১৬ আগস্ট) ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। ধুমধাম করে মেয়েকে সোমবার তার বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি আনা হয়। রাতে বর-কনেকে বাসর ঘরে পাঠানো হয়। কোনো এক সময় মনির ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।