shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ আগস্ট ২০১৯, ১১:২৭

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিদা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু জ্বর নিয়ে শাহিদা মঙ্গলবার রাত আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।