নলুয়ার হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু
সুনামগঞ্জে নলুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ধনাই মিয়া (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
নিহত জেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (রসুলপুর) গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহফুজুল আলম মাছুম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উপজেলার নলুয়ার হাওরে মাছ ধরতে যান ধনাই মিয়া। এসময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে জেলে ধনাই মিয়া আহত হন।
ধনাই মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।