shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০১৯, ১৩:২২

চট্টগ্রামে বাদশা মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান। বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা। পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত জানান, বাদশা মোল্লা গত ২২ আগস্টে হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বাদশা মোল্লা মারা যান। ডেঙ্গু জ্বরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।