shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

নববধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৯

বগুড়া নগরীর শাকপালা দিঘীর পাড় এলাকায় মঙ্গলবার রাতে নববধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। নিহত নববধূর নাম নূরজাহান বেগম (৩০)। হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহিন মিয়ার বিরুদ্ধে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালের ওয়ার্ড বয় সদর উপজেলার কদিমপাড়ার দৌলত জামানের ছেলে শাহিন মিয়া গত ২২ আগস্ট শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ সাকিদারের মেয়ে নূরজাহানকে বিয়ে করেন। বিয়ের পর থেকে শাহীন শাকপালা দিঘীর পাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে স্ত্রী নূরজাহানকে গলাকেটে হত্যার পর শাহীন ঘরে তালা দিয়ে পালিয়ে যান। রাত ১২টার পর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শাহীনকে আটক করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।