shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

নেত্রকোনায় ইফতেখার ছোটন ভুঁইয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়রুহী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ছোটন ভুঁইয়া সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়রুহী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে নেত্রকোনা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্বজনরা জানায়, আজ ভোর ৫টার দিকে বাড়ির পাশে কাঁঠাল গাছে ফাঁসিতে ঝুলে দেখতে পায় তার বড় ভাই। পরে বাড়ির আশেপাশের লোকজন এসে মরদেহ গাছ থেকে নামিয়ে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার কারণ জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ আটক হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।