shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

ময়মনসিংহে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫

ময়মনসিংহের সদরে গোলাগুলিতে সজল মিয়া (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশের দাবি, নিহত সজল মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ সদরের নিজাম নগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে কিছু সময় গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় সজল নামে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি চাকু ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুই সদস্য আহত হয়েছে। গোয়েন্দা পুলিশের ওসি শাহ আকন্দ জানায়, নিহত সজলের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইসহ কোতয়ালি মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।