shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ঝিনাইদহে ১২ স্বর্ণের বারসহ আটক ১

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮

ঝিনাইদহে ১২টি স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। রবিবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে দর্শনাগামী পুর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় জুতার নিচে লুকানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪’শ গ্রাম। আটককৃত শরিফ উদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।