shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

কালকিনিতে ভয়াবহ অগ্নীকাণ্ড, ব্যবসায়ীক প্রতিষ্টান পুড়ে ছাই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় বালিগ্রাম ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পাথুরিয়াড় পাড় বাজারে আনুমানিক ভোর ৪:৪৫টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮/৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ৯৯৯ এ ফোন দেয়ার পরে মাদারীপুরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। ধারণা করা হচ্ছে সেলিম মীরার টিভি ফ্রিজের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়। আগুনে সেলিম মীরার টিভি ফ্রিজের শো-রুম, রেজাউল করিমের মুদি দোকান, ইব্রাহিম হাওলাদারের ইলেকট্রিক দোকান, সজিব আকনের চালের দোকান, এনায়েত হোসেনের কসমেটিকের দোকান, মজিবর সিকদারের কাঁচামালের দোকান, ঝন্টু দাসের মুদি দোকান, সিপনের টেইলার ও বাবুলের কাঁচামালের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।