shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার আসামি আব্দুর রহিম মোল্লা (৩৮) নিহত হয়েছেন। রবিবার ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে চন্দনী ইউনিয়নের কালীবাড়ী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুর রহিম মোল্লা আলীপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমত মিয়ার ছেলে। পুলিশের দাবি, নিহত রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাতে রহিমকে আটক করতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ও তার সহযোগীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রহিমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।