shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২

ভোলায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মাকসুদকে মঙ্গলবার সকালে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে গ্রেফতারের পর পুলিশ তাকে নিয়ে আসার পথে বৃষ্টির মধ্যে সে পালিয়ে যায়। মেঘনা নদীতে জালপাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সোমবার নিহত হয়েছেন আবুল বাশার নামের এক ব্যক্তি। নিহত আবুল বাশার ভোলার সদর রাজাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির হোসেন মিয়া জানান, রাজাপুর ও ইলিশা সীমনায় মেঘনা নদীতে গেল শনিবার রাত সাড়ে ১২টায় জালপাতা নিয়ে মাকসুদ ও বাশার মাঝি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে নৌকার বৈঠার আঘাতে বাশার মাঝি আহত হন। মামলার প্রধান আসামি মো. মাকসুদ। এ মামলায় মাকসুদের বাবা তোফায়েল হোসেনও আসামি। পুলিশ তাকেও গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।