shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, দুই ভাইয়ের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহিন (৩২) ও সোহান (৮)। তারা শৈলকুপার নাগপাড়া গ্রামের মৃত নবাব মণ্ডলের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে উপজেলার নাগপাড়া গ্রামে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে দুই ভাই। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাদের ছোবল দেয়। এ সময় তাদের আর্তনাদে পরিবারের লোকজন এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।