shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে স্ত্রীর তিনবার বাচ্চা হয়ে মারা যাওয়ার ক্ষোভে যুবকের আত্মহত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে তিনবার বাচ্চা হয়ে মারা যাওয়ার ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে মোহাম্মদ আলী(২৬) নামের এক যুবক। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের পূর্ব পাড়ার আবদুল কাদেরের ছেলে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। মোহাম্মদ আলী পিকআপ চালিয়ে সংসার পরিচালনা করতো। স্থানীয়রা জানায়, মোহাম্মদ আলী চার বছর আগে বিয়ে করে। দাম্পত্য জীবনে তিনবার বাচ্চা জন্মগ্রহণ করে মারা যায়। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় বাকবিতন্ডার ঘটনা ঘটতো। সোমবার রাতে পরিবারের সদস্যদের সাথে মোহাম্মদ আলীর ঝগড়া হয়। এ অভিমানে সবার অগোচরে সে বাড়ির পাশে ফসলি ক্ষেতে মাচার উপর বিষপানে আত্মহত্যা করে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা বলা যাবে’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।