shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমেছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আগের দিনের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। একই সাথে বিগত ২৪ ঘণ্টায় রোগী ভর্তিও আগের দিনের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন রোগী। আগের দিন ভর্তি হয়েছিলো ২০ জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন ডেঙ্গু রোগী। আগের দিন ভর্তি ছিলো ১০১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৬ জন রোগীর মধ্যে পুরুষ ১০ জন, নারী ৩ জন এবং শিশু ৩ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া ৩৫ জনের মধ্যে ১১ জন পুরুষ, ৭ জন নারী এবং ১৭ জন শিশু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা ৮২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ২৩ জন নারী এবং শিশু ২০জন। গত ১৬ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩১ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৪১ জন। এই সময়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।