shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

নারায়ণগঞ্জে মা ও দুই মেয়েকে গলাকেটে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআইখোলা এলাকায় মা ও তার দুই মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিআইখোলার আনোয়ার হোসেনের বাড়ির ৬ তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাসরিন (২৭) ও তার দুই শিশু সন্তান নুসরাত (৬) ও খাদিজা (২)। এছাড়া অজ্ঞাত একটি শিশুকে গলা কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার পরিচয় পাওয়া যায়নি। নিহত নাসরিনের স্বামী সুমন স্থানীয় একটি তেলের পাম্পে চাকরি করে। নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী হাসান ইমরান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক,পরিদর্শক আজিজুল হক ও মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।