shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার (৬৫)। শনিবার ভোরে চিকিৎসাধীন তিনি মারা যান বলে হাসপাতালের উপপরিচালক চিকিৎসক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানিয়েছেন। ফাতেমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। গত ১৩ সেপ্টেম্বর রাতে জ্বর নিয়ে এই হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত ফাতেমার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন আইসিইউতে তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এ হাসপাতালে ২৪ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন একজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।