shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

আশুড়ার বিলে নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৩

দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর শহরে ও একজনের বাড়ি কাহারোল উপজেলায়। আজ শনিবার বিকেল ৪ টার দিকে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে এই ঘটনা ঘটে। জানা যায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যান। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক একছাত্রীসহ তিন ছাত্রকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনরে চিকিৎসা চলছে। তবে এখনো কারো নাম ঠিকানা বিস্তারিত পাওয়া যায়নি। নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক খায়রুল আলম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত তরে জানান, নিহত ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১ জন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী। বাকিদের নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।