shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ধামরাইয়ে বাস উল্টে পথচারী নিহত, আহত ৪০

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম নামে একজন পথচারী নিহত ও বাসের ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম (২৫) মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের কোহিনুর ইসলামের ছেলে। তিনি ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগীর ফ্যান তৈরির একটি কারখানার শ্রমিক ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় যশোরের পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জাহাঙ্গীর আলমের উপরে উঠিয়ে দেয়। এক পর্যায় বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই পথচারী জাহাঙ্গীর আলম নিহত হন। এতে বাসের যাত্রী মুজাহিদুল ইসলাম, মোকছেদুল ইসলাম, ফরিদ, খালেক, দেলোয়ার হোসেন, মালেকা বেগম, শিল্পী, দিপু, মনির হোসেনসহ ৪০ জন আহত হন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত যাত্রী মুজাহিদুল ইসলাম ও মোকছেদুল ইসলাম জানান, চালকের চোখে ঘুমের ভাব থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় আরও কয়েকবার বাসটি দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায়। যাত্রীরা বারবার বলার পরও চালক সতর্ক হননি। গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।