shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ময়লার ভাগাড়ে মিলল ২৪ বস্তা ছেঁড়া টাকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৭

বগুড়ার শাজাহানপুরে পরিত্যাক্ত অবস্থায় ২৪ বস্তা ছেঁড়া কাটা টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খাওরা ব্রিজের নিচে ময়লার ভাগার থেকে বস্তাভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়। শাজাহানপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, সকালে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে। তিনি জানান, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বর্জ্য। এগুলো ধ্বংসের জন্য শাজাহানপুর পৌরসভা কর্তৃপক্ষকে দেয়া হয়েছিল। তারা টাকাগুলো ধ্বংস না করে ময়লার ভাগাড়ে ফেলেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।