shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪০

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লাভলী আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাভলী আক্তার যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী। হাসপাতালে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস সমকালকে জানান, ডেঙ্গু জ্বর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাভলী ভর্তি হন। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে খুলনায় চলতি বছর মোট ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।