কোটালীপাড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ মো. মহসিন শেখ (১৮) ও জনি শেখ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডহরপাড়া গ্রামের সরদার বাড়ি মোড় থেকে গাঁজাসহ মাহসিন ও জনিকে গ্রেফতার করা হয়।
মহসিন শেখ উপজেলার ডহরপাড়া গ্রামের মো. লায়েক শেখের ছেলে ও জনি শেখ একই গ্রামের মজনু শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।