shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে চেক প্রতারণা মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৬

কুমিল্লার চৌদ্দগ্রামে চেক প্রতারণা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী শাহ আলম ভুঁইয়া স্বপনকে আটক করেছে পুলিশ। তিনি পৌর এলাকার রামরায় গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে থানার এএসআই শিলু বড়–য়া তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৭ সালের তিন লাখ টাকার একটি চেক প্রতারণা মামলায় আদালত শাহ আলম ভুঁইয়া স্বপনের বিরুদ্ধে আট মাসের সাজা প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার রাতে পুলিশের এসআই মনির হোসেন, আবদুস সালাম, পিএসআই ফরিদ, এএসআই শিলু বড়–য়া ও এএসআই ইয়াসিনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্বপনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।